প্রধানমন্ত্রী তারেক রহমান তার জন্মদিন উপলক্ষে একদল শিশু-কিশোরের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন। এই বিশেষ দিনে তাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন তিনি। গত শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, মসজিদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন। আলাপচারিতার এক পর্যায়ে তিনি জানতে চান, তাদের মধ্যে কে কোন খেলা পছন্দ করে। শিশুদের সঙ্গে এই আন্তরিক মুহূর্তের পর তিনি তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। এসময় শিশু-কিশোররাও প্রধানমন্ত্রীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায়।

