ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে এক্সিলারেট এনার্জির কর্মকর্তা পিটার হাস পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এই সাক্ষাৎ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পরবর্তীতে পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই সাক্ষাতের আলোচনার বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, উনি বেসরকারি কর্মকর্তা হিসেবে চাকরি করেন। তো এখানে আসছিলেন। মানে, ইনফরমাল মিটিং, আমাদের ইনফরমাল ডিসকাশন, কথাবার্তা। মানে, বাংলাদেশের প্রাইভেট সেক্টর নিয়ে আলাপ হয়েছে।
উল্লেখ্য, পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশে রাজনৈতিক উত্তাপের মধ্যে ওই নির্বাচনের আগে-পরে ঢাকায় তার দৌড়ঝাঁপ বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। কূটনৈতিক পেশা থেকে অবসরে যাওয়ার এক বছর পর, ২০২৫ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন।

