দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদল নতুন কমিটি পেয়েছে। বুধবার সন্ধ্যায় ২৯ সদস্যবিশিষ্ট এই উপজেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে সোহেল রানা প্রামাণিক রাসেলকে সভাপতি এবং জোবাইদ ইবনে রুবেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উপজেলা কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি রাজ শিকর সরকার, লিমন বসুনিয়া, দিদার রসুল, আরিফ মিয়া, সেতু মিয়া, বিপ্লব হোসেন বাবু, আব্দুল আজিজ ও গাউছুল আজম নিয়ন। এছাড়া সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে শেখ আহসান হাবীব তাছুম এবং যুগ্ম সম্পাদক হিসেবে স্বপন মিয়া, রাশেদুল ইসলাম রিপন, আশিকুর রহমান মিন্টু ও রওশন বাবুকে মনোনীত করা হয়েছে।
কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মনিরুল হাসান রোমিও এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন নাঈম মিয়া। প্রচার ও দপ্তর বিভাগের দায়িত্ব পেয়েছেন প্রচার সম্পাদক নাসিরুল ইসলাম নিশাত, সহপ্রচার সম্পাদক রিফাত, দপ্তর সম্পাদক নাহিদ রাজ ও সহদপ্তর সম্পাদক মেফতাউল জান্নাত লাবিব। এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন শাহিনুর ইসলাম সম্রাট, হাবিবুর রহমান হাবিব, সাকিল আহমেদ, সানজুল কবির সেতু, নাহিদ হাসান, রিফাতুল ইসলাম রোহান ও মিয়াদ ফয়সাল তুবা।
ঘোষিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

