জুলাই স্মৃতি জাদুঘর থেকেই নতুন বাংলাদেশের পথ শুরু হবে: ড. ইউনূস

জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের এক নতুন পর্যায় সৃষ্টি করেছে এবং এটিই হবে আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই জাদুঘর থেকেই নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে এবং কোনো কারণে পথ হারিয়ে গেলে এখান থেকেই আবার নতুন করে যাত্রা শুরু করতে হবে।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি দেশের তরুণ সমাজকে এই স্মৃতি সংরক্ষণের মূল কারিগর হওয়ার আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের তরুণরাই যেন এই স্মৃতির লেখক হয়। আমরা এখন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছি। একই সঙ্গে তিনি দেশের সর্বস্তরের মানুষকে জুলাই স্মৃতি জাদুঘরটি সশরীরে ঘুরে দেখার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর