অবশেষে চাকরি থেকে বরখাস্ত হলেন সাবেক ডিবিপ্রধান হারুন

অবশেষে ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও বিতর্কিত ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক ৮টি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হারুন-অর রশীদের পাশাপাশি আরও সাতজন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান এবং রাজশাহী ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি।

তালিকায় থাকা বাকি কর্মকর্তারা হলেন- লক্ষ্মীপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. তারেক বিন রশিদ, নৌ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান, ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন, ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমান।