রাজধানীর মহাখালীতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে তাঁরা এই অগ্নিকাণ্ডের সংবাদ পান।
ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরোনো ভবনের কাছাকাছি এলাকায় অবস্থিত এসকে শপিং মলের পেছনের একটি ভবনে এই আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
prothomalo-bangla/2026-09-10/zlslsarj/Fire.jpg

