এবারের দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা সব মিলিয়ে টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। এর সঙ্গে পরবর্তী দুই দিন অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
তবে এই ছুটির বিপরীতে ১৭ অক্টোবর (শনিবার) অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

