ধনবাড়ীতে ৭৫ কোটি টাকা হাতিয়ে উধাও দুই সমবায় সমিতির মালিক

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করে দুটি সমবায় সমিতির মালিকপক্ষের উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সয়া বাজার এলাকায় অবস্থিত ‘ঋণদান একতা’ এবং ‘গ্রামীণ সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ নামের প্রতিষ্ঠান দুটির পরিচালকরা রাতের আঁধারে কার্যালয়ে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

এই ঘটনায় ধনবাড়ী ও পার্শ্ববর্তী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হাজারো গ্রাহক সর্বস্বান্ত হয়েছেন। সরেজমিনে সয়া বাজার এলাকায় সমিতি দুটির কার্যালয় তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ভবনগুলোর সামনে বড় ও আকর্ষণীয় সাইনবোর্ড টাঙিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করা হতো। সরকারি নিয়ম অমান্য করে কর্ম এলাকার বাইরে থেকেও সদস্য সংগ্রহ করে তারা সঞ্চয় ও ঋণদান কার্যক্রম চালিয়ে আসছিল। অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করা হয়।

সরিষাবাড়ীর পঞ্চাশী গ্রামের শফিকুল ইসলাম জানান, প্রতি লাখে মাসে ১ হাজার ২০০ টাকা লাভের আশায় তিনি জমি বিক্রি করে ২০ লাখ ২৭ হাজার টাকা এফডিআর করেছিলেন। এখন সব টাকা হারিয়ে তিনি দিশেহারা। একই এলাকার ভুক্তভোগী লাইলী খাতুন ২৭ লাখ, ইসিনা খাতুন ৫ লাখ, জুলহাস উদ্দিন ৪ লাখ এবং কল্পনা বেগম ১৫ লাখ টাকা জমা রেখে প্রতারণার শিকার হয়েছেন। এছাড়াও ঋণদান একতা সমবায় সমিতির সদস্য আব্দুল মোতালিব ৫৩ লাখ টাকা এবং সখিনা, জহুরা বেগম, গোলজার হোসেন ও মর্জিনা খাতুন বিভিন্ন অংকের টাকা জমা রেখে নিঃস্ব হয়েছেন। ভুক্তভোগীদের দাবি, দুটি সমিতি মিলে প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করেছে।

গত শুক্রবার বিকেলে সয়া বাজার এলাকায় ভুক্তভোগীরা আমানত ফেরত ও প্রতারকদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। অভিযুক্ত আব্দুল লতিফ ও রফিকুল ইসলাম রফিকের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার কল করা হলেও তাদের নম্বর বন্ধ পাওয়া গেছে।

ধনবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া জানিয়েছেন, প্রতিষ্ঠান দুটি নিবন্ধিত হলেও হিসাবসংক্রান্ত জটিলতার কারণে গত বছর পরিদর্শন সম্পন্ন করা সম্ভব হয়নি। বিষয়টি জেলা সমবায় কর্মকর্তাকে বিশেষ প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছিল এবং এখন অফিশিয়াল পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী জানান, প্রশাসন বিষয়টি জানার পর থেকেই কাজ করছে এবং উপজেলার সব সমবায় ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। কোনো অনিয়মের প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১০: ০১আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০: ০৮

একই এলাকার ভুক্তভোগী লাইলী খাতুন জানান, তিনি ২৭ লাখ টাকা এবং ইসিনা খাতুন ৫ লাখ টাকা ওই সমিতিতে জমা রেখেছিলেন। টাকা হারিয়ে তারা এখন পথে বসেছেন। এছাড়া একই গ্রামের জুলহাস উদ্দিন ৪ লাখ এবং কল্পনা বেগম ঢাকায় কর্মরত মেয়েদের পাঠানো ১৫ লাখ টাকা জমা রেখে নিঃস্ব হয়ে গেছেন। অন্যদিকে, ঋণদান একতা সমবায় সমিতির সদস্য পঞ্চাশী এলাকার আ