দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান সংকট নিরসনে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রায় ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এই বিশাল বাজেটের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট দূর করা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে তিনি দেশের সব কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তন করে ‘ফ্যামিলি ওয়েলবিয়িং সেন্টার’ করার পরিকল্পনার কথা জানিয়েছেন।
শনিবার সকালে ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে দুপুরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরিদর্শনকালে তিনি চিকিৎসকদের অনুপস্থিতি, অপরিচ্ছন্ন পরিবেশ, অতিরিক্ত রোগীর চাপ এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার মতো নানা দুর্বলতা প্রত্যক্ষ করেন। তিনি হাসপাতালের লেবার ওয়ার্ড, গাইনি ওয়ার্ড, হাম আইসোলেশন ও ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সেবার মান পর্যবেক্ষণ করেন। হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা ও শৌচাগারের বেহাল দশা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সেগুলো দ্রুত পরিষ্কার ও সংস্কারের নির্দেশ দেন।
চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতে তিনি রেজিস্টার খাতা সংগ্রহ করেন এবং নির্ধারিত সময়ে উপস্থিত না থাকায় কয়েকজন চিকিৎসকের রোস্টার সংগ্রহ করেন। দায়িত্ব অবহেলা বা চিকিৎসায় গাফিলতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রকৃতপক্ষে কতজন চিকিৎসক অনুপস্থিত ছিলেন তা যাচাই করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। গাইনি ওয়ার্ডে এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন এবং নিজ উদ্যোগে ওই রোগীকে এক হাজার টাকা সহায়তা করেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ময়মনসিংহের এই হাসপাতালে ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি রোগী প্রতিদিন চিকিৎসা নিতে আসেন। এক হাজার শয্যার বিপরীতে প্রতিদিন তিন থেকে চার হাজার রোগী এখানে সেবা নেন, যা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করছে। গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট ও অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে মন্ত্রী জানান, ক্যানসার চিকিৎসার জন্য আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওথেরাপি মেশিন স্থাপন এবং দেশে পাঁচটি রোবোটিক সার্জারি ব্যবস্থা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। জনবল সংকট মোকাবিলায় পাঁচ হাজার নার্স নিয়োগ এবং স্বাভাবিক প্রসবের হার বাড়াতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা রয়েছে। এছাড়া লোকবল সংকটের কারণে বন্ধ থাকা শিশুদের আইসিইউ সেবা এক সপ্তাহের মধ্যে চালুর নির্দেশ দিয়েছেন তিনি।
উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা নিয়ে তিনি জানান, ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ১০০ থেকে ১৫০-এ উন্নীত করা হবে। তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী সপ্তাহের মধ্যে চিকিৎসক নিয়োগ দিয়ে ইনডোর সেবা চালু করা হবে। অন্যদিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার ও নালার সংস্কারকাজ আগামী দুই দিনের মধ্যে শেষ করে কাজের অগ্রগতি ভিডিওর মাধ্যমে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীকে।
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৮: ৪৮আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৮: ৫১
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতে রেজিস্টার খাতা সংগ্রহ করেন মন্ত্রী। কয়েকজন চিকিৎসককে নির্ধারিত সময়ে উপস্থিত না পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের রোস্টার সংগ্রহ করা হয়েছে। প্রকৃতপক্ষে কতজন চিকিৎসক অনুপস্থিত ছিলেন, তা যাচাই করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সকাল ১০টা কিংবা পৌনে ১
