বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল ক্রিস স্মিথ। প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম। রোববার (২৭ সেপ্টেম্বর) সেনাসদরে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

