বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখিত বদলি অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার এএসপি মো. ইকরামুল আহাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), যশোরের মনিরামপুর সার্কেলের এএসপি ইমদাদুল হককে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এএসপি রাজু আহমেদকে স্পেশাল ব্র্যাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে।
একই আদেশে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ানের (এসআরবি) সহকারী পুলিশ কমিশনার মো. আলী আর্শাদকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। এই আদেশের ফলে তার পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পূর্বের বদলির নির্দেশটি বাতিল হয়েছে। এছাড়া হাইওয়ে পুলিশের এএসপি মো. আলী আর্শাদকে টাঙ্গাইল পিটিসিতে, হাইওয়ে পুলিশের এএসপি মো. বদিউল আমীন চৌধুরীকে এপিবিএন-এ এবং রাজশাহী চারঘাট সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. খালেদ হোসেনকে রাজশাহী আরএমপি-এ পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২২ নভেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

