যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে সমস্ত বিমানবন্দর থেকে ফ্লাইট উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে। যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ত্রুটির কারণে স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই জরুরি নির্দেশনা জারি করা হয়।
এফএএ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনে বিঘ্ন ঘটায় বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। এই ত্রুটির মূল কারণ খুঁজে বের করার জন্য প্রযুক্তিবিদরা কাজ করে যাচ্ছেন। ২০২৩ সালের জানুয়ারিতে এফএএর কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির পর এটিই প্রথম দেশব্যাপী এমন বড় ধরনের স্থগিতাদেশ।
এই ঘটনার প্রভাবে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে। দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বিস্তারিত ব্রিফ করা হয়েছে।

