বলিউড সুপারস্টার সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি ‘আমাজন প্রাইম ভিডিও’র জনপ্রিয় শো ‘অ্যালাইন্স’-এর একটি নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই শোয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ভাইজান। মূলত প্রতিযোগীদের উদ্বুদ্ধ করতে এবং নিজের ভাই সোহেল খানকে অনুপ্রাণিত করার লক্ষ্যেই তিনি এই শোতে অংশ নিচ্ছেন।
শোটির প্রোমো থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে, সালমান খান তার ব্যক্তিগত জীবনের গোপন কিছু তথ্য নিজেই ফাঁস করবেন। বিশেষ করে, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জেলে কাটানো সেই অন্ধকারাচ্ছন্ন দিনের ভয়াবহ স্মৃতিচারণ করতে দেখা যাবে তাকে। সালমান খান তার অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে বলেন, অনেক বছর আগে যখন তিনি জেলে ছিলেন, তখন তাদের সামনে লোহার শিক ছিল। খুবই সংকীর্ণ একটি জায়গায় প্রায় ৫০ থেকে ৭০ জনকে থাকতে হতো এবং এত বিপুল সংখ্যক মানুষের ব্যবহারের জন্য মাত্র একটি টয়লেট ছিল। এছাড়া সেই স্থানে পিঁপড়া, তেলাপোকা ও টিকটিকির উপদ্রব ছিল বলে জানান তিনি।

