ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক এক কনসার্টের আয়োজন করা হয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিকেল ৩টায় শুরু হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
কনসার্টটিতে সঙ্গীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডদলসমূহ। অংশগ্রহণকারী শিল্পীদের তালিকায় রয়েছেন পারসা মাহজাবীন, সেজান ও আসিফ আকবর। এছাড়া ব্যান্ডদলগুলোর মধ্যে কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেল তাদের গান পরিবেশন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হুইপ নূর-ই-আলম এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

