প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগ 'অরিজোন্তি' বা হরাইজনসে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা 'দ্য ডিফিকাল্ট ব্রাইড'। সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন। গত বৃহস্পতিবার বিকেলে উৎসবের সভাপতি আলবের্তো বারবেরা আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের ঘোষণা দিয়েছেন। আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে উৎসবের ৮৩তম আসর অনুষ্ঠিত হবে।

মনস্তাত্ত্বিক হরর ঘরানার এই সিনেমাটি ঢাকার একটি বিউটি পার্লারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। বিয়ের প্রস্তুতির মধ্য দিয়ে সৌন্দর্য, শরীর, স্মৃতি, বিশ্বাস ও ভয়কে ঘিরে এক রহস্যময় গল্প এতে তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম এবং মোহাম্মদ বারীসহ আরও অনেকে।

পরিচালক রুবাইয়াত হোসেন জানান, সিনেমাটি ভেনিসে জমা দেওয়ার অল্প সময়ের মধ্যেই আয়োজকদের ইতিবাচক সাড়া পাওয়া যায়। এটি তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর ছিল। তবে কোন শাখায় সিনেমাটির প্রিমিয়ার হবে তা নিয়ে তিনি কিছুটা চিন্তিত ছিলেন। পরবর্তীতে জানা যায়, সিনেমাটি অফিশিয়াল শাখা 'অরিজোন্তি'তে মনোনয়ন পেয়েছে। তিনি বলেন, বাংলাদেশের হয়ে ভেনিসে প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য অনেক বড় সম্মানের এবং এটি একটি স্বপ্নপূরণের মতো অর্জন। তিনি আশাবাদী যে ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে আরও অনেক দূর এগিয়ে যাবে।

উল্লেখ্য, পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক তহবিলের সহায়তা পেয়েছে। এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র '৭২০ ডিগ্রিজ' ভেনিস উৎসবে নির্বাচিত হলেও, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে এবারই প্রথম বাংলাদেশের কোনো সিনেমা জায়গা করে নিতে সক্ষম হলো।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেলে উৎসবের সভাপতি আলবের্তো বারবেরা এই মনোনয়নের ঘোষণা দেন।

আগামী ২-১২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে বসবে উৎসবের ৮৩তম আসর। মনস্তাত্ত্বিক হরর ঘরানার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকার একটি বিউটি পার্লারকে কেন্দ্র করে নির্মিত। বিয়ের প্রস্তুতির মধ্য দিয়ে সৌন্দর্য, শরীর, স্মৃতি, বিশ্বাস ও ভয়কে ঘিরে এক রহস্যময় গল্প সিনেমাটিতে তুলে ধরা হয়েছে।