২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি এমন ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের কাছে এই নোটিশ পাঠিয়েছে।
নোটিশে জানতে চাওয়া হয়েছে, পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করার মতো এমন ফলাফলের জন্য কেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না। এই বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে লিখিত ও সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে, আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। সভার দিন অধ্যক্ষদের গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় সব নথিপত্র সঙ্গে নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

