চলতি জুলাই মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ বেশ ইতিবাচক রয়েছে। এই সময়ে দেশে মোট ১৯৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার ধরে দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ২৩ হাজার ৮৯৮ কোটি ৯০ লাখ টাকা।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুধুমাত্র রোববার (১৯ জুলাই) একদিনেই দেশে এক হাজার ৭২২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাব অনুযায়ী, চলতি বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় ২৭ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

