এলপিজির দাম বাড়াল বিইআরসি, আজ থেকেই কার্যকর নতুন দর

তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য এই নতুন মূল্য তালিকা আজ রবিবার ঘোষণা করা হয়েছে।

বিইআরসির নতুন ঘোষণা অনুযায়ী, ১২ কেজি ওজনের প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে এখন থেকে গ্রাহকদের ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে এক হাজার ৮৩৭ টাকা ব্যয় করতে হবে। কমিশন জানিয়েছে, আজ রবিবার থেকেই এই নতুন দাম কার্যকর হবে।