সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয় দিনের মেলা শুরু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে শুরু হয়েছে ছয় দিনব্যাপী মেলা। ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত। মেলা প্রাঙ্গণে গৃহস্থালি সামগ্রী, ঝুরি বুন্দি, শিশুদের খেলনাসহ বিভিন্ন ধরনের সৌখিন পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। মেলার শুরু থেকেই সব শ্রেণি-পেশার মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে সন্ধ্যার পর ক্রেতাদের উপচে পড়া ভিড় বাড়ছে।

মেলায় ঘুরতে আসা কল্যাণ রানী জানান, এখানে শিশুদের খেলনার পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। বিশেষ করে ঝুরি বুন্দি ও বাহারি সাজসজ্জা ছোটবেলার গ্রামীণ মেলার স্মৃতি মনে করিয়ে দেয়, যা এখনকার সময়ে খুব একটা দেখা যায় না। ওয়ারেস আলী নামে আরেক দর্শনার্থী তার নাতি-নাতনিদের নিয়ে মেলায় এসেছেন। তিনি জানান, ছোটবেলায় ভাই-বোনদের সঙ্গে মেলায় গিয়ে ঝুরি বুন্দি ও খেলনা কেনার সেই আনন্দময় দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। মেলার পুতুল নাচও দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করছে। এছাড়া মেলার মাধ্যমে মা-বাবারা সারা বছরের প্রয়োজনীয় হলুদ, মরিচ ও মসলা জাতীয় পণ্য কিনে রাখতেন বলেও তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ ব্রাহ্মণ কল্যাণ সমিতির সভাপতি অশোক কুমার ব্যানার্জি জানান, প্রতি বছরই পূজাকে কেন্দ্র করে শহরের মুজিব সড়কে এই ঐতিহ্যবাহী মেলা বসে। এতে হিন্দু ও মুসলিমসহ সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেন এবং মেলাকে কেন্দ্র করে আত্মীয়-স্বজনদের সমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস জানান, ছয় দিনব্যাপী এই মেলা সব সম্প্রদায়ের মানুষের মাঝে আনন্দ ও উল্লাসের সৃষ্টি করেছে। বিশেষ করে শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এবং প্রতিদিন মেলায় বিপুল পরিমাণ পণ্য বিক্রি হচ্ছে বলে তিনি জানান।

শারদীয় দূর্গা পুজা পূঁজা উপলক্ষে সিরাজগঞ্জে শুরু হয়েছে ৬ দিন ব্যাপী মেলা ।

সুকুমার চন্দ্র দাস জানান, সিরাজগঞ্জ শহরে ৬ দিন ব্যাপী শারদী দূর্গ পুজা উপলক্ষে মেলা বসেছে।