জৈন্তাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় জৈন্তাপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জিল্লুর রহমান সম্মেলনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাওলানা মাহমুদুল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আবু তাহের মিছবাহ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালিক।

উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুর রহমান ও মাওলানা সামছুদ্দিন আল মিজান, সাংগঠনিক সম্পাদক হাফিজ সেলিম আহমদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফিজ আব্দুল ওয়াহিদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রফিকুল ইসলাম এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি সালমান ফারসি লাভলু প্রমুখ।

সম্মেলনে ৮ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই টিমকে প্রয়োজনীয় দায়িত্ব প্রদান করা হয়েছে।