নওগাঁয় সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা আশেক এলাহী আটক

নওগাঁর মহাদেবপুর উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি মো. আশেক এলাহীকে (৪৮) আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আশেক এলাহী উপজেলার চেরাগপুর ইউনিয়নের বাগধানা গ্রামের মৃত মশর উদ্দীন মন্ডলের ছেলে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, চলতি বছরের জুন মাসে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় পলাতক ছিলেন। ওসি আরও জানান, আশেক এলাহী বিভিন্ন সময়ে নিজের পরিচয় গোপন করে বিভিন্ন পরিচয় দিতেন। এমনকি নিজেকে ওলামা লীগের নেতা বলেও পরিচয় দিতেন তিনি।