সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় হরগজ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আনোয়ার হোসেন খান জ্যোতি সাটুরিয়ার হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ সময় ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
হরগজ ইউনিয়নের বালুরচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে জ্যোতি স্থানীয় রাজনীতিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে পরিচিত।

