জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদের মাসিক কবিতা পাঠের আসর

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে কবিতাপত্র পরিষদের নিয়মিত মাসিক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবিতাপত্র পরিষদের সম্পাদক ও কবি শাহীন চৌধুরী। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সিনিয়র সাংবাদিক রাজু আলীম।

অনুষ্ঠানের সূচনা পর্বে ‘বাংলা কবিতায় শরৎ’ শীর্ষক একটি আলোচনা উপস্থাপন করেন কবি ও ছড়াকার আতিক হেলাল। এরপর মূল পর্বে স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবিতাপত্র পরিষদের অন্যতম নির্বাহী সম্পাদক কবি মোশাররফ হোসেন ইউসুফ ও কবি আতিকুল ইসলাম।

আসরটিতে স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি নাজমুল হাসান, কামার ফরিদ, ডক্টর মুস্তাফা মজিদ, বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ আবদুল মজিদ, আবাম ছালাউদ্দিন, মিলি হক, আবদুল মান্নান, বজলুর রায়হান, ডক্টর কল্যাণ চক্রবর্তী, জয়নুল আবেদীন জয়, রফিক হাসান, ভানুরঞ্জন চক্রবর্তী, মজিদুর রহমান বিশ্বাস, লিলি শেঠ, রীনা পন্ডিত, শহীদুল জয়, শিবুকান্তি দাশ, কবীর হুমায়ুন, লিলি হক, ফারহানা তানিয়া, হিমেল ইসহাক, খান কাওসার কবির, এস এম কাওসার, চান মিয়া চান্দু, মনিরুজ্জামান, ইসমত আরা, শিমুল পারভীন, সবুজ মনির, আতিকুজ্জামান খান, ইলোরা সোমা, রফিক ফরায়েজী, তৌহিদুল ইসলাম কনক, বিমল সাহা, আশফাকুজ্জামান, বিথী কবির, ওসমান গনি, মেহেজাবীন হক, রফিক চৌধুরী, ইসমাইল হোসেন ইসমী, রবিউল আলম রবি, শামীমা নাসরিন, জাফর পাঠান, ডা. জান্নাতুল ফেরদৌসী, মজিবর রহমান, এলিজা রহমান, গোলাম মাওলা এবং নাসির ফরহাদসহ আরও অনেকে।