বুড়িগঙ্গা রক্ষায় বর্জ্যের বিনিময়ে নিত্যপণ্য পাওয়ার ভাসমান বাজার চালু

বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি ব্যতিক্রমী কার্যক্রম চালু হয়েছে। শনিবার সোয়ারীঘাট লঞ্চ ঘাটে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ শীর্ষক এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। তিনি বলেন, প্রাচীন ঢাকার ভিত্তি ছিল এই বুড়িগঙ্গা নদী, যা ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের প্রাণকেন্দ্র ছিল। কিন্তু অবৈধ দখল ও যত্রতত্র বর্জ্য ফেলার কারণে আজ নদীটির অস্তিত্ব বিপন্ন। তিনি আরও বলেন, এই নদী বাঁচাতে না পারলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। একদিনে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও এই কর্মসূচির মাধ্যমে নদী তীরের বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঢাকার চারপাশের নদ-নদীগুলোকে নৌ-চলাচলের উপযোগী করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্জ্যকে সম্পদে রূপান্তরের প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্জ্য রিসাইক্লিং করে বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসি ৭৫টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বিশেষ অভিযান পরিচালনা করছে। তিনি ডাবের খোসা বা ড্রেনে তিন দিনের বেশি পানি না জমতে দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে একটি লঞ্চকে সাজিয়ে অস্থায়ী ভাসমান বাজার তৈরি করা হয়। সেখানে বুড়িগঙ্গার তীর থেকে সংগ্রহ করা বর্জ্য জমা দেওয়ার বিনিময়ে স্থানীয়দের উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হয়। অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৮

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতার ওপর জোর দিয়ে প্রশাসক বলেন, ৮০ শতাংশ ক্ষেত্রে মানুষের অসাবধানতার কারণেই ডেঙ্গুর প্রকোপ বাড়ে। ডাবের খোসা, এসি কিংবা ছাদ ও ড্রেনে যেন তিন দিনের বেশি পানি না জমে, সেদিকে সবাইকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি। একই সাথে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি না দিয়ে পরিচ্ছন্ন শহর গঠনে সহ