নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক নাহিদ হাসান হৃদয় দীর্ঘদিন ধরে বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, অনিয়ম, দুর্নীতি ও অপরাধ নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। তার প্রকাশিত সংবাদ নিয়মিত অনুসরণ করেন এমন অনেক পাঠকের মতে, তিনি ঝুঁকি ও চাপের মধ্যেও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের চেষ্টা করে যাচ্ছেন।
পাঠকদের ভাষ্য, নাহিদ হাসান হৃদয় এমন একজন সংবাদকর্মী, যিনি অন্যায়, দুর্নীতি কিংবা অপরাধের খবর সামনে এলে তা এড়িয়ে যান না। বরং তথ্য-প্রমাণ সংগ্রহ করে সত্য তুলে ধরার চেষ্টা করেন। তাদের মতে, এই কারণেই তিনি অনেক সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তার নিয়মিত পাঠকদের দাবি, সত্য প্রকাশের কারণে কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল তাকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এসব অপপ্রচার তার সাংবাদিকতাকে থামাতে পারেনি।
দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি “বাংলা লাইভ টোয়েন্টিফোর অনলাইন” নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করেন নাহিদ হাসান হৃদয়। সেখানে তিনি নিয়মিত বিভিন্ন সমসাময়িক বিষয়, অপরাধ, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশ করে থাকেন।
এ বিষয়ে সাংবাদিক নাহিদ হাসান হৃদয় বলেন, “সাংবাদিকতার পথ কখনো সহজ ছিল না, এখনও নয়। সত্য প্রকাশ করতে গিয়ে অনেক বাধা, হুমকি এবং অপপ্রচারের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু আমি কোনো অপরাধী বা অসাধু চক্রের রক্তচক্ষুকে ভয় পাই না। যতদিন সাংবাদিকতা করব, ততদিন সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাব। অপপ্রচার কিংবা ভয়ভীতি আমাকে আমার দায়িত্ব থেকে সরাতে পারবে না।”
তিনি আরও বলেন, “আমার কাছে সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষের প্রতি একটি দায়বদ্ধতা। অন্যায়ের বিরুদ্ধে কলম চলবে, সত্য প্রকাশের এই পথ চলা কখনো থামবে না।”

