গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর জোয়ার খাল এলাকায় আতা মিয়া নামের এক অটোচালককে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা চালককে হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামের শিমুলতলীগামী বুড়ির বাপের বাড়ির রাস্তা থেকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
আড়াল বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়কের ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকার খবর ৯৯৯-এ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো দা দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। তার মুখে পাকা লম্বা দাড়ি ছিল এবং পরনে ছিল নীল-সাদা চেক লুঙ্গি ও গোলাপি রঙের একটি ফতোয়া।
আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ছিনতাইয়ের পূর্বপরিকল্পনা অনুযায়ী যাত্রী সেজে ওই অটোচালককে ৫ থেকে ৭ কিলোমিটার দূরে নির্জন এলাকায় নিয়ে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আধুনিক তথ্যপ্রযুক্তির সাহায্যে ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ছিনতাইয়ের পরিকল্পনা করে যাত্রী সেজে অটোচালককে ৫/৭ কিলোমিটার দূরে নিয়ে আসে।

