হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার ১৭ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত অন্য দুজন হলেন মির্জা সুমন ও রাকিব।
এর আগে রোববার সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে বিদ্যুতের দাম বৃদ্ধি, লোডশেডিং, গ্যাসের সংকট নিরসন ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। তবে সোমবার কর্মসূচি অনুযায়ী কোর্ট মসজিদ এলাকায় মাহদীসহ ওই তিনজনকে ছাড়া আন্দোলনকারী আর কাউকে দেখা যায়নি।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই ছাত্রজনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় প্রশাসন এই কর্মসূচির অনুমতি দেয়নি। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে তারা জড়ো হওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মাহদীসহ তিনজনকে আটক করা হয়।

