ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এস এম ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভীমপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া এস এম ফারুক হোসেন ঘোষপুর ইউনিয়নের পূবিলা গ্রামের বাসিন্দা মঈনুদ্দিনের ছেলে। তিনি অতীতে ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।

