ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে গ্রেপ্তারে ট্রাইব্যুনালের পরোয়ানা

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রবিবার (৯ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল এই আদেশ দেন বলে নিশ্চিত করেছেন প্রসিকিউটর শাইখ মাহাদী।

এর আগে গত বৃহস্পতিবার উইং কমান্ডার সাইফুর রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছিল। আজ প্রসিকিউশনের সেই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হন। একই দিন থেকে তার গাড়িচালক আনসার আলীও নিখোঁজ রয়েছেন।