ইতালিতে পাঠানোর স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে গিয়ে বন্দি করা হয়েছিল মাদারীপুরের রাজৈর উপজেলার যুবক সোহাগ মুন্সীকে। মানবপাচারকারীদের খপ্পরে পড়ে তাকে চরম নির্যাতনের শিকার হতে হয়। পাচারকারীরা তার মুক্তির বিনিময়ে ৬০ লাখ টাকা দাবি করেছিল। পরিবারের পক্ষ থেকে সেই বিশাল অংকের টাকা পরিশোধ করা হলেও শেষ রক্ষা হয়নি সোহাগের।
অভিযোগ রয়েছে, পাচারকারীরা এরপর আরও ২৭ লাখ টাকা দাবি করে। সেই বাড়তি টাকা দিতে দেরি হওয়ায় পাচারকারীরা সোহাগকে গুলি করে হত্যা করে। নির্মম এই হত্যার পর তার লাশ গুম করে ফেলা হয়েছে বলেও জানা গেছে।

