বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন

মরহুমের ভাতিজা রিসাত জানান, কিসমত খন্দকার গত কয়েকদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালেও তিনি ডাক্তার দেখিয়েছিলেন। বিকালের দিকে পরীক্ষার রিপোর্ট দেখে পুনরায় ডাক্তার দেখানোর কথা ছিল তার, কিন্তু সেই সময়ের আগেই তিনি মৃত্যুবরণ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ বাসা থেকে কাকরাইলের আঞ্জুমান মফিদুলে নেওয়া হবে। এরপর তার মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বাড়িতে নেওয়া হবে।

কিসমত খন্দকার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং অর্থ-বাণিজ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন। তার মৃত্যুতে ইআরএফ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।