দেশে হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৪৭ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫০ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪৬ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৬ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহীতে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।