শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দাবি করেছেন যে, আগামী ১০ বছরেও দেশে সরকার পরিবর্তন হবে না। শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তার বক্তব্যে বিগত ১৭ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এই দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী আমলে শিক্ষকরা নানাভাবে জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি সম্মেলনে উপস্থিত শিক্ষকদের উদ্দেশে বলেন, যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের প্রমাণসহ তালিকা দিতে হবে। তিনি আরও জানান, প্রাপ্ত তালিকার ভিত্তিতে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

