পুলিশি বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপি নেতাদের গাড়িবহর

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মৌলভীবাজারের সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। বুধবার (২৯ জুলাই) বিকাল ৪টার পর তারা মৌলভীবাজার ত্যাগ করেন।

যাত্রাপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গাড়িবহর আটকে দেয়। সেখানে প্রায় আধা ঘণ্টা আটকা থাকার পর বিকাল ৫টা ৫ মিনিটের দিকে এনসিপি নেতারা পুলিশের ব্যারিকেড ও বাধা অতিক্রম করে হবিগঞ্জের দিকে রওনা হন।

এই গাড়িবহরে এনসিপি আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতু রয়েছেন।