ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি দাবি করেছেন যে, মার্কিন সামরিক ঘাঁটিগুলো যে নিরাপত্তা নিশ্চিত করে, সেই মিথ এখন পুরোপুরি ভেঙে গেছে। চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ‘সাম্রাজ্যবাদী শক্তি’ কার্যত একটি ‘কাগুজে বাঘ’ ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন তিনি।
চলমান উত্তেজনার মধ্যে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলার প্রভাব অনেক ক্ষেত্রে জ্বালানি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো পর্যন্ত বিস্তৃত হয়েছে।
মেজর জেনারেল ইজাদি আরও জোর দিয়ে বলেন, ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো পর্যায়ের হুমকি মোকাবিলা করার জন্য ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, মেজর জেনারেল মোস্তফা ইজাদি ২০২৬ সালের আগস্ট মাসে আইআরজিসির উপপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি এই বাহিনীর স্থলবাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।

