রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে হাতেনাতে আটক করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

