সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। তাদের সবার বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। জানা গেছে, মদিনা থেকে জেদ্দায় যাওয়ার সময় তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

