গোনাহ মাফে পবিত্র কোরআনে বর্ণিত বিশেষ ৫টি দোয়া

মানবজীবনে গোনাহমুক্ত থাকা মহান আল্লাহতায়ালার অন্যতম বড় নেয়ামত। দুনিয়ার জীবনে গোনাহ ও পাপকাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে পরকালে পরম শান্তির জান্নাত অর্জিত হবে। বান্দারা যাতে নিজেদের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে, সে জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন সুরায় তওবা ও গোনাহ মাফের বিশেষ কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন।

১. রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি।অর্থ: হে আমার রব! নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। (সুরা কসাস: ১৬)।২. রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রহিমিন।অর্থ: হে আমাদের রব! আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু। (সুরা মোমিনুন: ১১৮)।৩.

রব্বানা আতমিম লানা নুরানা ওয়াগফিরলানা ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কদির।অর্থ: হে আমাদের রব! আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন; নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্ব ক্ষমতাবান। (সুরা তাহরিম: ৮)।৪. রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম।

ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওওয়াবুর রহিম।অর্থ: হে আমাদের রব! আপনি আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আমাদের ক্ষমা করুন। নিশ্চয় আপনি অধিক তওবা কবুলকারী ও দয়াময়। (সুরা বাকারা: ১২৭-১২৮)।৫. রব্বানা ইন্নানা আমান্না ফাগফিরলানা জুনুবানা ওয়াকিনা আজাবান্নার।অর্থ: হে আমাদের রব!

নিশ্চয় আমরা ঈমান এনেছি। অতএব, আমাদের গোনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। (সুরা আলে ইমরান: ১৬)।