আত্মশুদ্ধি ছাড়া সমাজ সংস্কার অসম্ভব: সোহরাওয়ার্দী উদ্যানে বরুণার পীর

আত্মশুদ্ধির মেহনত ব্যতীত সমাজ সংস্কার অসম্ভব বলে মন্তব্য করেছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বরুণার পীর মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী। শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অরাজনৈতিক ধর্মীয় সংগঠনটির ৮২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘আজিমুশ্বান ইসলাহী ইজতেমা’য় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী বলেন, আত্মশুদ্ধির মাধ্যমেই আল্লাহ এবং তার রাসূলের (সা.) পরিপূর্ণ গোলামি সম্ভব। তিনি উল্লেখ করেন যে, সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের আগে যে গুনাহ করতেন, ইসলাম গ্রহণের পর আত্মশুদ্ধির মেহনত করেই তারা সোনার মানুষে পরিণত হয়েছিলেন। বর্তমানে সমাজে বিদ্যমান অনাচার, হত্যা, দুর্নীতি ও অরাজকতা আত্মশুদ্ধির মেহনতের মাধ্যমেই বন্ধ করা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।

মানুষের প্রকৃত সফলতা দুনিয়ার প্রাচুর্য বা বাহ্যিক উন্নতির মধ্যে সীমাবদ্ধ নয় জানিয়ে তিনি বলেন, ঈমানের দৃঢ়তা, আমলের বিশুদ্ধতা, চরিত্রের সৌন্দর্য এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত। ১৯৪৪ খ্রিষ্টাব্দে শায়খুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বর্ণভীর হাতে প্রতিষ্ঠিত এই সংগঠনের মূল লক্ষ্য মানুষকে কুরআন-সুন্নাহর অনুসরণে উদ্বুদ্ধ করা। এটি কোনো রাজনৈতিক সিঁড়ি নয় বলেও তিনি স্পষ্ট করেন।

ইজতেমায় বিশেষ অতিথির বক্তব্যে মধুপুরের পীর আব্দুল হামিদ কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান। বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক বলেন, ঈমানের সঙ্গে তাকওয়া জরুরি। এছাড়া বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক সমাজে এলজিবিটিকিউ এবং ট্রান্সজেন্ডার প্রচারের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান। সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সন্তানদের ইমান-আমলের হেফাজতের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানান।

ইজতেমায় আরও বক্তব্য দেন মুফতি শেখ সাদ আহমদ আমীন বর্ণভী, মুফতি ওয়াজেদ আলী, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, সাইয়্যিদ ফয়সাল নাদীম, মুফতি আবুল হাসান, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি মিজানুর রহমান সাঈদসহ অন্যান্য ওলামায়ে কেরাম। জুমার নামাজের পর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ইজতেমা প্রাঙ্গণে উপস্থিত হন। আসরের নামাজের পর দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটে।

সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ৯০ শতাংশ মুসলমানের এই দেশে সন্তানের ইমান-আমলের হেফাজতের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করে শিক্ষক নিয়োগ দিতে হবে। রাষ্ট্র এই দায়িত্ব পালন না করলে আমাদের সন্তানদের ফরজ আইন পরিমাণ দ্বীনি শিক্ষা নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব।

আঞ্জুমানের যুগ্ম মহাসচিব মুফতি শেখ সাদ আহমদ আমীন বর্ণভী, মুফতি ওয়াজেদ আলী ও মুফতি ফয়জুল্লাহ আশরাফীর সঞ্চালনায় ইজতেমায় আরও বক্তব্য দেন— সাইয়্যিদ ফয়সাল নাদীম, সিলেট-৫ আসনের খেলাফত মজলিসের এমপি মুফতি আবুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফ