হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৫ জন

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৫ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫১ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে। এই দীর্ঘ সময়ে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪৪ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৪ জন। ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৫ জনে। এ সময়ে নিশ্চিত হামে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১ হাজার ৪৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।