ককরোচ জনতা পার্টির (সিজেপি) আইনজীবী দলের প্রধান রত্না সিংকে আটক করেছে পুলিশ। তার সঙ্গে আরও তিন আইনজীবীকেও আটক করা হয়েছে। অনলাইন এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই আটকের ঘটনাটি ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রত্না সিং নিজেই এই আটকের বিষয়টি তুলে ধরেছেন। ভিডিওতে তিনি দাবি করেছেন যে, তাকে আটকের কোনো কারণ পুলিশ সদস্যরা জানাননি। রত্না সিং অভিযোগ করেন, ২৫ জনেরও বেশি পুলিশ সদস্য তাকে ঘিরে ফেলে এবং একটি গাড়ির ভেতর আটকে রাখে।

