২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা অনুষ্ঠানে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দর্শকদের জন্য টিকিট সংগ্রহের ব্যালট প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম এই আসর। তিন দেশের মোট ১২টি ভেন্যুতে ১৪টি দল অংশ নেবে এবং টুর্নামেন্টে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। গ্রুপ পর্বে ১২টি দল মোট ৩০টি ম্যাচে মুখোমুখি হবে।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ৭ অক্টোবর কেপটাউনে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। ৮ অক্টোবর উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ এবং শোয়ানে পাকিস্তান মোকাবিলা করবে আফগানিস্তানকে। ৯ অক্টোবর বুলাওয়েতে জিম্বাবুয়ে খেলবে কোয়ালিফায়ার ‘এ’ দলের বিপক্ষে, একই দিনে কেপটাউনে লড়বে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ১০ অক্টোবর জোহানেসবার্গে ভারত-পাকিস্তান মহারণ এবং উইন্ডহোকে শ্রীলঙ্কা খেলবে কোয়ালিফায়ার ‘বি’ দলের বিপক্ষে। ১১ অক্টোবর বুলাওয়েতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের ম্যাচ রয়েছে। ১২ অক্টোবর পার্ল ও কুগোম্পো সিটিতে যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচ হবে। ১৩ অক্টোবর উইন্ডহোকে ইংল্যান্ড-শ্রীলঙ্কা এবং পার্লের ম্যাচে নামবে দক্ষিণ আফ্রিকা। ১৪ অক্টোবর শোয়ানে ভারত খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ১৫ অক্টোবর ব্লুমফন্টেইন ও হারারেতে যথাক্রমে পাকিস্তান ও জিম্বাবুয়ের ম্যাচ রয়েছে। ১৬ অক্টোবর ডারবানে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং গেবেখাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। ১৭ অক্টোবর ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ রয়েছে। ১৮ অক্টোবর কুগোম্পো সিটিতে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ অক্টোবর হারারে ও ডারবানে জিম্বাবুয়ে-পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচ রয়েছে। ২০ অক্টোবর জোহানেসবার্গে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা এবং হারারেতে ইংল্যান্ড খেলবে কোয়ালিফায়ার ‘বি’ দলের বিপক্ষে। ২১ অক্টোবর কুগোম্পো সিটিতে আফগানিস্তানের ম্যাচ রয়েছে। ২২ অক্টোবর অস্ট্রেলিয়া-পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ অক্টোবর গেবেখাতে ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং শোয়ানে বাংলাদেশ খেলবে কোয়ালিফায়ার ‘বি’ দলের বিপক্ষে। ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলসে জিম্বাবুয়ে ও ভারতের লড়াইয়ের মাধ্যমে গ্রুপ পর্বের সূচি শেষ হবে।

