বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘ঠুনকো অজুহাতে গ্রেপ্তারের প্রতিবাদে’ আগামীকাল শনিবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
জামায়াতের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি শনিবার দুপুর ১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মহানগরীর দায়িত্বশীল নেতারা এই বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকবেন।

