ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি সিজেপির

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এই ঘোষণা দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী শনিবারের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর মুম্বাই থেকে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি শুরু হবে এবং তা ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হবে। গান্ধী জয়ন্তীতে গণতন্ত্র রক্ষার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি এই আন্দোলনের ঘোষণা দেন। এর আগে দলটি সিইসিকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল।

এই দাবির পেছনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে ঘিরে চলমান বিতর্ককে মূল কারণ হিসেবে দেখছে সিজেপি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অভিজিৎ দিপকে অভিযোগ করেন, ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলাকালীন খসড়া ভোটার তালিকা থেকে ১৩ কোটির বেশি নাম বাদ দেওয়া হয়েছে। এতে আরও বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি তদন্তমূলক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী গত ১০ মাসে অন্তত ১৪ বার জ্ঞানেশ কুমারের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু সেসব আমলে নেওয়া হয়নি।

নির্বাচন কমিশন অভ্যন্তরীণ মতপার্থক্যের বিষয়টি অস্বীকার না করলেও জানিয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানের ভেতরে এমন আলোচনা স্বাভাবিক। কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসআইআর সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তগুলো সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে। তবে সিজেপি ও ভারতের বিরোধী দলগুলো এই দাবি প্রত্যাখ্যান করে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে। সিজেপি এসআইআর প্রক্রিয়া স্থগিত করা, আগের ভোটার তালিকা পুনর্বহাল, সিদ্ধান্তের স্বাধীন তদন্ত এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত ২০২৩ সালের আইন বাতিলের দাবিও উত্থাপন করেছে। এদিকে এসআইআর নিয়ে বিরোধিতার আঁচ ছড়িয়ে পড়েছে, শুক্রবার কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দলের কর্মীরাও দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন করেছেন। উল্লেখ্য, ককরোচ জনতা পার্টি সাম্প্রতিক সময়ে তরুণদের নেতৃত্বে বিভিন্ন আন্দোলনে সক্রিয় রয়েছে, যার মধ্যে গত জুলাই মাসে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি অন্যতম ছিল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলন এবং দিল্লিতে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে তরুণদের দলটি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।