অবশেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল ককরোচ জনতা পার্টি

অবশেষে ভারতে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পরেই সিজেপি তাদের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানালো। শনিবার (২৫ জুলাই) এনডিটিভির এক লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এনডিটিভি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির যন্তর মন্তরে সরকার এবং সিজেপির পক্ষ থেকে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সংবাদ সম্মেলনেই এই ঘোষণা আসে।

সংবাদ সম্মেলনে সিজেপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় যে, অবিলম্বে কার্যকরভাবে তাদের চলমান আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে যন্তর মন্তরে অবস্থানরত সকল সমর্থককে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে সিজেপির নেতৃত্বের পক্ষ থেকে।