ইরান যুদ্ধ নিয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অধিকাংশ আমেরিকান এখনও ইরান পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার প্রতি অসন্তোষ প্রকাশ করছেন।
মঙ্গলবার এ বিষয়ে ডেমোক্র্যাট সিনেটর প্যাটি মারে সতর্ক করে বলেন, ইরানের সাথে এই সংঘাত আরেকটি চিরস্থায়ী যুদ্ধে পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এই যুদ্ধ এখন এমনভাবে তীব্রতর হচ্ছে যা আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি করছে।
মারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করে বলেন, “তিনি আমাদের ৪০ বারেরও বেশি বলেছেন যে একটি চুক্তি খুব কাছাকাছি এবং যুদ্ধ শীঘ্রই শেষ হবে। কিন্তু এখন, তিনি আরও ৭০ বিলিয়ন ডলার চাচ্ছেন এবং আমাদের কেবল তাঁর ওপর বিশ্বাস রাখতে বলছেন যে সবকিছু ঠিক হয়ে যাবে।”
এছাড়া অ্যাসোসিয়েটেড প্রেস এবং ন্যাশনাল ওপিনিয়ন রিসার্চ সেন্টার -এর যৌথভাবে পরিচালিত একটি জরিপ অনুসারে, অধিকাংশ আমেরিকান এখনও ইরান পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার প্রতি অসন্তোষ প্রকাশ করছেন।

