সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আবু তালহা রাব্বী গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালহা রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু তালহা রাব্বী ওই এলাকার ফিরোজ তালুকদারের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান। তিনি জানান, আবু তালহা রাব্বীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।