অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বিভিন্ন শিল্পকারখানা, যানবাহনের নির্গত কালো ধোঁয়া এবং চারপাশের ধুলাবালির কারণে রাজধানী ঢাকার বায়ুর মান প্রায়ই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে চলে আসে। বায়ুদূষণের এই ভয়াবহতার পাশাপাশি ঢাকার প্রাণ হিসেবে পরিচিত নদীগুলোও মারাত্মক পরিবেশগত সংকটের মুখোমুখি হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদী আশঙ্কাজনকভাবে দূষিত হচ্ছে। বিশেষ করে শ্যামপুর এলাকার ডাইং কারখানাগুলোর অপরিশোধিত ক্ষতিকর তরল বর্জ্য কোনো ধরনের শোধন ছাড়াই সরাসরি গিয়ে পড়ছে বুড়িগঙ্গায়।
কারখানাগুলোর এই বিষাক্ত রাসায়নিক ও তরল বর্জ্য সরাসরি নদীতে মেশার কারণে বুড়িগঙ্গার বিস্তীর্ণ এলাকার পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ছে, যা সামগ্রিক পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
prothomalo-bangla/2026-07-21/tc9dy5al/Shuvopollution02.jpg
https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-07-21/tc9dy5al/Shuvopollution02.jpg

