ভারতের বিপক্ষে রানের ইতিহাস গড়লো ওয়েস্ট ইন্ডিজ

ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গু ও শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে দলটি ৪০৫ রানের বিশাল পাহাড় গড়েছে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি ওয়েস্ট ইন্ডিজের দলীয় সর্বোচ্চ স্কোর।

এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৯ রান ছিল ক্যারিবীয়দের আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তবে ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি ইংল্যান্ডের দখলে, যারা এই ফরম্যাটে ৪৯৮, ৪৮১ এবং ৪৪৪ রান করার কৃতিত্ব দেখিয়েছে। এছাড়া শ্রীলংকা ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৪৪৩ রান করেছে।

গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামেও এটি একটি অনন্য রেকর্ড। এই মাঠে এর আগে কোনো দলই এত রান করতে পারেনি। গত ২০২৩ সালের ১০ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে ম্যাচে স্বাগতিক ভারত এই মাঠে সর্বোচ্চ ৩৭৩ রান করেছিল। তার আগে ২০১৮ সালে এই মাঠে ক্যারিবীয়দের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩১৮ রান।