ফুটবল বিশ্বের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ খুব শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ৮ আগস্ট (শনিবার) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পর্তুগালের মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে এই বিয়ের আয়োজন করা হয়েছে। স্থানীয় রীতি মেনে সাধারণত বেলা তিনটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এরপর শহরের বিলাসবহুল পাঁচ তারকা স্যাভয় প্যালেস হোটেলে আমন্ত্রিত অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে।
বিয়ের ভেন্যু হিসেবে ফুনচালের নাম উঠে আসার আগে গুঞ্জন ছিল যে, এই জুটি সিন্ত্রা শহরের বিখ্যাত কুইন্তা দা রেগালেইরা এস্টেটে বিয়ে করবেন। তবে পরে জানা যায়, ওই এস্টেট সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকায় সেই পরিকল্পনা বাতিল করা হয়। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বিয়ের অনুষ্ঠান ও অতিথিদের নিরাপত্তার খাতিরে স্যাভয় প্যালেস হোটেলের দুটি তলা এবং কয়েকটি বার শুক্রবার ও শনিবার সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ফুনচাল শহরটি রোনালদোর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানেই তার বেড়ে ওঠা এবং তার সম্মানে শহরে একটি ব্রোঞ্জের ভাস্কর্যও রয়েছে। নিজের শৈশবের সংগ্রামের কথা স্মরণ করে রোনালদোর কাছে এই জন্মভূমিতে জীবনের গুরুত্বপূর্ণ দিনটি উদ্যাপন করা বেশ আবেগের। মাত্র ১১ বছর বয়সে পরিবার ছেড়ে লিসবনে পাড়ি জমানো রোনালদো আজ বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ।
২০১৬ সালে একটি বিলাসবহুল ফ্যাশন স্টোরে কাজ করার সময় জর্জিনার সঙ্গে রোনালদোর পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের আগস্টে রোনালদো জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। সম্প্রতি স্পেনের মায়োর্কায় একটি ইয়টে তাদের দুজনকে হীরার আংটি পরা অবস্থায় দেখা যাওয়ায় বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছিল। বিশ্বকাপের পর বিয়ে করবেন বলে রোনালদো আগে ইঙ্গিত দিয়েছিলেন, সেই প্রতীক্ষারই এবার অবসান ঘটতে যাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৮ আগস্ট (শনিবার) ৪১ বছর বয়সী রোনালদো ও ৩২ বছর বয়সী স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা হবে মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। স্থানীয় রীতি অনুযায়ী সেখানে বিয়ের অনুষ্ঠান সাধারণত বেলা তিনটায় শুরু হয়। এরপর অতিথিদের জন্য সংবর্ধনার আ

